পরিবহন ধর্মঘেট ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া-লামা-আলীকদম সড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। গত সোমবার থেকে শুরু হওয়া ওই ধর্মঘটে বান্দরবানের লামা ও আলীকদম উপজেলার মানুষ ভোগান্তিতে পড়েছেন।
লামা পৌরসভার কলেজগেট এলাকার বাসিন্দা মো. শাহনেওয়াজ বলেন, ‘চার দিন ধরে লামা শহর থেকে দেশের অন্য কোথাও যেতে পারছি না। ব্যক্তিগতভাবে গাড়ি নিয়ে গেলেও পরিবহনশ্রমিকেরা বাধা দিচ্ছে। এতে আমাদের ভোগান্তি পোহাতে হচ্ছে।’
আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক কামাল আজাদ বলেন, যতক্ষণ পর্যন্ত প্রশাসন তাঁদের দাবি মানবে না, ততক্ষণ পর্যন্ত এ পরিবহন ধর্মঘট চলবে। দাবি আদায়ের ক্ষেত্রে এই ধর্মঘটে কাজ না হলে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
গত রোববার বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনালে আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও বাস মালিক সমিতির যৌথ সভায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়। সভায় লামা-আলীকদমের অভ্যন্তরীণ সড়কগুলোতে ভাড়ায় চালিত মোটরসাইকেল চলাচল বন্ধ ও পরিবহনশ্রমিকদের ওপর হামলার ইন্ধনদাতা হিসেবে লামা থানার ওসি মো. শাহজাহানের অপসারণের দাবি জানানো হয়।