পরিবহন ব্যবসায়ী হাবিবুরের জেরা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ট্রাক অস্ত্র মামলার সাক্ষী গ্রিনওয়েজ ট্রান্সপোর্ট নামের ট্রাক পরিচালন প্রতিষ্ঠানের মালিক মো. হাবিবুর রহমানের জেরা শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে তাঁকে দ্বিতীয় দিনের মতো জেরা করেন আসামির আইনজীবীরা। জেরা শেষে বিচারক ৩১ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।গতকাল বৃহস্পতিবার আদালতে হাবিবুর রহমানকে জেরা করেন আসামি মেজর (অব.) লিয়াকত হোসেনের দুই আইনজীবী কামরুল ইসলাম ও মো. আহসান। আইনজীবীরা ট্রাক ভাড়ার বিভিন্ন বিষয় নিয়ে তাঁকে প্রশ্ন করেন। জেরায় আইনজীবী প্রশ্ন করেন, ‘আপনি যে ট্রাক ভাড়া দিয়েছিলেন সে জন্য কোনো সিআইডি কর্মকর্তা আপনার কাছ থেকে ট্রাক রেজিস্ট্রার বা চালান বই কোনো কিছু জব্দ করেছিলেন?’ উত্তরে হাবিবুর রহমান বলেন, ‘না’।