প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবহন মালিক ও আওয়ামী লীগের নেতা খায়রুল আলম মোল্লা হত্যার ঘটনায় আরেক পরিবহন মালিক নেতা আবুল কালামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বুধবার দৈনিক বাংলা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার আবুল কালামকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তার হওয়া মো. আবুল কালাম সায়েদাবাদ আন্তজেলা ও নগর বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি। এ নিয়ে খায়রুল আলম হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।