পরিবহন শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কালিয়াকৈর শাখার নতুন কার্যকরী পরিষদের পরিচিতি সভা স্থগিত করা হয়েছে। গতকাল রোববার কালিয়াকৈর বাস টার্মিনাল চত্বরে এই সভা হওয়ার কথা ছিল। এতে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের উপস্থিত থাকার কথা ছিল।বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ওসমান আলী বলেন, যোগাযোগমন্ত্রী ব্যস্ত থাকায় পরিচিতি সভার তারিখ পরিবর্তন করা হয়েছে।