পরিবহনমালিক ও শ্রমিকদের স্মারকলিপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলা প্রশাসকের কাছে গতকাল সোমবার সঞ্চারকলিপি দিয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।
পরিবহনশ্রমিক ও গাড়ির নিরাপত্তা, সড়ক পরিবহন খাতে চাঁদাবাজি রোধ, জেলার প্রধান কয়েকটি সড়ক দ্রুত পুনর্নির্মাণ, অবৈধভাবে মোটরসাইকেল, ডিজেল ও সিএনজিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কাছে এই স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে ২ জুলাইয়ের মধ্যে প্রশাসন থেকে দাবি আদায়ের আশ্বাস না পেলে ৩ জুলাই থেকে সারা জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হবে বলে জানানো হয়েছে।