প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহাসড়কে পণ্যবাহী পরিবহনে ডাকাতি বন্ধের দাবিতে আজ রোববার থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে এমএস রড ও লৌহজাতপণ্য পরিবহন মালিক উপপরিষদ। আজ সকাল ছয়টা থেকে ধর্মঘট শুরু হওয়ার কথা। এমএস রড ও লৌহজাত পণ্য পরিবহন মালিক উপপরিষদের আহ্বায়ক আবু মোজাফফ্র প্রথম আলোকে বলেন, ‘যতক্ষণ না সরকারের কাছ থেকে আমরা কার্যকর আশ্বাস পাচ্ছি, ততক্ষণ আমাদের ধর্মঘট চলবে। চট্টগ্রাম থেকে আমাদের কোনো পরিবহন দেশের কোথাও যাবে না। অন্য কোথাও থেকে এখানেও পণ্য আসতে দেওয়া হবে না।’ মোজাফফর বলেন, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতি, রি-রোলিং মিল অ্যাসোসিয়েশন এই ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়েছে।