পরিবহনশ্রমিকদের হাতে শিক্ষার্থী প্রহূত, মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এক শিক্ষার্থী পরিবহনশ্রমিকদের হাতে মারধরের শিকার হওয়ার প্রতিবাদে গতকাল বুধবার শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন। এতে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামারীর সঙ্গে দিনাজপুরের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। হাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি ইফতেখারুল ইসলাম বলেন, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র পুলক বড়ুয়া গত মঙ্গলবার রাতে শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড থেকে একটি বাসে ওঠেন। বাসের ভাড়া আদায়কারী তাঁর সঙ্গে তুই-তুকারি করে ভাড়া আদায় করেন। এ সময় পুলক নিজেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিয়ে এর প্রতিবাদ করেন। বিষয়টি নিয়ে কথা-কাটাকাটি হয়। বাসটি সুইহারী বাস টার্মিনালে পৌঁছালে ভাড়া আদায়কারীসহ টার্মিনালে অবস্থানরত পরিবহন শ্রমিকেরা পুলককে বেধড়ক মারধর করেন। তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার সকাল নয়টা থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে দিনাজপুর পঞ্চগড়-রংপুর মহাসড়ক অবরোধ করেন। ছাত্ররা জানান, গতকাল বিকেল চারটায় দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুল মালেকের সভাপতিত্বে সার্কিট হাউসে সমঝোতা বৈঠক হয়। জেলা ও পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা, মোটরমালিক ও পরিবহনশ্রমিক নেতারা বৈঠকে যোগ দেন। কিন্তু পরিবহনমালিক এবং শ্রমিক নেতাদের একগুঁয়েমির কারণে ছাত্ররা সভা ছেড়ে চলে আসেন। হাবিপ্রবির হল সুপার শাহাদাৎহোসেন খান জানান, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাতে এ বিষয়টি নিয়ে আলোচনার জন্য সব পক্ষকে নিয়ে বৈঠক করা হবে।