পরিবহনে চাঁদাবাজি বন্ধের দাবিতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজি বন্ধের দাবিতে ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার চারমাথা এলাকায় গতকাল সোমবার অবরোধ সৃষ্টি করেন পরিবহনশ্রমিকেরা। একই সময় জেলা শহরের বাস টার্মিনাল এলাকায়ও সড়ক অবরোধ করা হয়।

গাইবান্ধা জেলা সড়ক পরিবহন মালিক সমিতি গোবিন্দগঞ্জের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে জেলা মোটর মালিক ও শ্রমিক ঐক্যপরিষদ ওই কর্মসূচি পালন করে। অবরোধের কারণে বেলা একটা থেকে দুইটা পর্যন্ত ঢাকা-রংপুর মহাসড়ক ও গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে যান চলাচল বন্ধ থাকে। বেলা তিনটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।

জেলা মোটর মালিক সমিতির দপ্তর সম্পাদক আতিকুর রহমান বলেন, গোবিন্দগঞ্জের কিছু পরিবহনমালিক ও শ্রমিক যানবাহন আটকে চাঁদাবাজি করে আসছিলেন। তাই অবরোধের ঘোষণা দেওয়া হয়। তবে গাইবান্ধা জেলা সড়ক পরিবহন মালিক সমিতি গোবিন্দগঞ্জের সভাপতি শফিকুল ইসলাম বলেন, চাঁদাবাজির অভিযোগ ঠিক নয়।