পরিবহনের ভাড়া কমানোর দাবিতে অবস্থান কর্মসূচি
জ্বালানি তেলের মূল্য ও পরিবহন ভাড়া কমানোর দাবিতে গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত খুলনা নগরের পিকচার প্যালেস মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।খুলনা নাগরিক সমাজ আয়োজিত কর্মসূচি চলাকালে ফিরোজ আহমেদের সভাপতিত্বে সমাবেশ হয়। বক্তারা বলেন, তেলের দাম ও পরিবহনের ভাড়া বেড়েছে। কেসিসির হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির কারণে বাড়িভাড়া বৃদ্ধি পেয়েছে। এবার এলপি গ্যাসের মূল্যবৃদ্ধি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির চেষ্টা চলছে। এতে তাঁরা উদ্বেগ প্রকাশ করেন। বক্তব্য দেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি এস এম দাউদ আলী, জেলা বিএসপির সাধারণ সম্পাদক শফিকুল আলম, নগর সিপিবির সভাপতি এইচ এম শাহাদৎ, ওয়ার্কার্স পার্টির দেলোয়ার হোসেন, সাম্যবাদী দলের এফ এম ইকবাল, উন্নয়ন কমিটির মহাসচিব শেখ আশরাফ-উজ-জামান, মানবাধিকার সমন্বয়কারী মোমিনুল ইসলাম, মহেন্দ্রনাথ সেন, আশরাফুল আলম, হাবিব বিপ্লব, হাসিবুর রহমান, মাসুমা রহমান ও মাহাবুর রহমান।