পরীবাগে সাব-স্টেশনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পরীবাগে বিদ্যুতের একটি সাব–স্টেশনে আগুন লেগেছে। আজ বুধবার রাত পৌনে নয়টার দিকে এ আগুন লাগে বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়। রাত সাড়ে নয়টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, সাব–স্টেশনে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুনটি ভয়াবহ।
আগুনে ক্ষয়ক্ষতি বা এর কারণ জানা যায়নি বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়।