পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও ইউএসএআইডির চুক্তি সই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষ ধাত্রীসেবা নিশ্চিত করতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরকে সহায়তা দেবে উন্নয়ন সহযোগী সংস্থা ইউএসএআইডি। আজ সোমবার এ বিষয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও সংস্থাটির মধ্যে একটি চুক্তি হয়েছে।
চুক্তিতে সই করেন মহাপরিচালক পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নূর হোসেন তালুকদার ও ইউএসএআইডির ‘মামনি হেলথ সিস্টেম স্ট্রেনদেনিং’ প্রকল্পের শীর্ষ কর্মকর্তা ইশতিয়াক মান্নান। এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।