পরিবার পরিকল্পনা কার্যক্রম দুর্বল হয়ে পড়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে পরিবার পরিকল্পনা কার্যক্রম দুর্বল হয়ে পড়েছে। গত তিন বছরে পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহারের হার মাত্র ১ শতাংশ বেড়েছে। অন্যদিকে প্রজনন হার প্রায় একই আছে।
বাংলাদেশে জননীতি ও স্বাস্থ্য জরিপের (বিডিএইচএস) একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আজ বুধবার রাজধানীর একটি হোটেলে বিডিএইচএস-২০১৪ এর পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানটির আয়োজন করে সরকারের জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট।
প্রতিবেদনে বলা হয়, গত দুই দশকে বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশু মৃত্যুর হার ৬৫ শতাংশ কমেছে।
স্বাস্থ্যসচিব সৈয়দ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালিক।