পরিবার পরিকল্পনা বিভাগের পরীক্ষা বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পদে নিয়োগের জন্য অনুষ্ঠিত লিখিত পরীক্ষা বাতিলের দাবি জানানো হয়েছে। অনিয়মের অভিযোগ তুলে অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা গত রোববার স্থানীয় কার্যালয় ঘেরাও করে এই দাবি জানান।অর্থের বিনিময়ে ফল প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করে এফপিআই পদের জন্য পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থী রাজা জানান, মেধাবীদের বাদ দিয়ে ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষার্থী বীরেন্দ্র শর্মা জানান, অনিয়মের মাধ্যমে ও গোপন আঁতাত করে এই ফল প্রকাশ করা হয়েছে। এখানে যোগ্য পরীক্ষার্থীরা স্থান পাননি। এসব অভিযোগ করে শতাধিক পরীক্ষার্থী আজ অবস্থান ধর্মঘট পালন করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন।অভিযোগ অস্বীকার করে নীলফামারী পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আফরোজা বেগম জানান, লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ ঢাকা থেকে সম্পন্ন করে ফল প্রকাশ করা হয়েছে। নীলফামারী পরিবার পরিকল্পনা বিভাগের এফপিআই, এফডব্লিউভি, আয়াসহ ৫২টি পদে নিয়োগের জন্য গত ১৪ এপ্রিল কয়েকটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ১৭ ও ২৬ জুন লিখিত পরীক্ষা হয়।