পরিবার পরিকল্পনা সপ্তাহ কাল থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল শনিবার থেকে পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ শুরু হচ্ছে। ‘পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০১৬’ শীর্ষক এই বিশেষ সেবা কর্মসূচি বাস্তবায়ন করবে পরিবার পরিকল্পনা অধিদপ্তর।
গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক জানান, এবারের প্রতিপাদ্য ‘সেবার মান বৃদ্ধি করি, সবার প্রত্যাশা পূরণ করি’।
ব্রিফিংয়ের পর পরিবার পরিকল্পনা অধিদপ্তর সূত্র জানায়, এবার সেবা সপ্তাহে স্থায়ী ও দীর্ঘমেয়াদি পদ্ধতির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।