প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগর উপজেলার সিরাজকাঠি গ্রামে রোববার রাতে গ্রামবাসী চোর সন্দেহে রেজাউদ্দিন ওরফে স্টালিন (২৬) নামের একজন তরুণকে পিটিয়ে হত্যা করেছে। পরিবারের অভিযোগ, তাঁকে পরিকল্পিতভাবে চোর সাজিয়ে হত্যা করা হয়েছে। তিনি গাজীপুর গ্রামের দ্বীন মোহাম্মদ খানের ছেলে।দ্বীন মোহাম্মদ খান অভিযোগ করে বলেন, ‘স্টালিন গরুচোর নয়। তাঁকে পরিকল্পিতভাবে ধরে নিয়ে হত্যা করে গরুচোর বানানো হয়েছে।’ অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘চোর সন্দেহে গ্রামবাসী তাকে পিটিয়ে হত্যা করেছে।’