পরিবারের দারিদ্র্য দমাতে পারেনিমজনুকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবুল হোসেন দিনমজুর। সব দিন কাজ জোটে না তাঁর। তাই সংসারে অনটন লেগেই থাকে। এ কারণে তাঁর সন্তান মো. মজনুকে বহুদিন না খেয়ে বিদ্যালয়ে যেতে হয়েছে। কিন্তু পরিবারের দারিদ্র্য মজনুকে দমিয়ে রাখতে পারেনি। লেখাপড়ার প্রতি অদম্য আগ্রহ সাফল্য এনে দিয়েছে তাকে।

অদম্য মেধাবী মো. মজনু এ বছর ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল সে।

মজনুর মা নুর নাহার বলেন, অভাবের সংসার তাঁদের। ঘরভিটা ছাড়া কোনো জমিজমা নেই। এ অবস্থায় মজনুর পড়াশোনা কীভাবে চালিয়ে নেবেন, তা নিয়ে তাঁরা দুশ্চিন্তার মধ্যে আছেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সফিকুর রহমান বলেন, মেধাবী ছাত্র হওয়ায় সব শিক্ষক মজনুকে সহযোগিতা করেছেন। তিনি বলেন, কোনো ধরনের সহযোগিতা না পেলে মজনুর উচ্চশিক্ষার পথ রুদ্ধ হয়ে যাওয়ার আশঙ্কা আছে।