পরিবারের নিরাপত্তা ও ধর্ষকদের বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আদিবাসী কিশোরী সিরাপিনার আত্মহত্যার ঘটনায় ধর্ষকদের বিচার ও সিরাপিনার পরিবারের নিরাপত্তা দাবি করা হয়েছে। গতকাল সোমবার রাজশাহীতে পাঁচটি সংগঠন যৌথভাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায়। এদিকে পুলিশের করা মামলায় গ্রেপ্তার হওয়া আসামিদের রিমান্ড নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বাকি আসামি লরেন্স মুরমু, সন্তোষ হেমব্রম ও ধনাই সরেনকে গতকাল বিকেল পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।নগরের জিডিআরসি মিলনায়তনে জাতীয় আদিবাসী পরিষদ, বরেন্দ্র উন্নয়ন ফোরাম, বাংলাদেশ মহিলা পরিষদ, আস্থা ও বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সিরাপিনার বড় বোন সাবিনা মার্ডি। এ সময় সিরাপিনার বাবা কর্নেলিউস মার্ডি উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া, সালিসের সঙ্গে যুক্ত সব মাতব্বরকে গ্রেপ্তার ও শাস্তি এবং সিরাপিনার পরিবারের নিরাপত্তা ও ক্ষতিপূরণ দাবি করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা গোদাগাড়ী থানার এসআই আতিকুর রহমান জানান, আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।