পরিবারের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) কর্তৃক ‘ষড়যন্ত্রমূলকভাবে’ অস্ত্র রেখে হয়রানিমূলক মামলায় জড়ানোর অপচেষ্টার প্রতিকার ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রী বরারব স্মারকলিপি দেওয়া হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার নাথুয়ারডাঙ্গা গ্রামের শফিকুল ইসলাম গত সোমবার জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেন।শফিকুল ইসলাম স্মারকলিপিতে বলেছেন, একজন ইউপি চেয়ারম্যান তাঁর ও তাঁর পরিবারের প্রতিপক্ষ। তিনি দীর্ঘদিন ধরে তাঁদের নানাভাবে হয়রানি করার চেষ্টা চালিয়ে আসছেন। এরই অংশ হিসেবে ২১ মে রাতে তাঁর বাড়িতে অস্ত্র রেখে র‌্যাবকে জানানো হয়। ২১ মে রাতে র‌্যাবের একটি দল শফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তিনটি অস্ত্র উদ্ধার করে। র‌্যাব সদস্যরা অস্ত্রসহ তাঁকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামের মানুষ কয়েক ঘণ্টা র‌্যাব সদস্যদের ঘেরাও করে রাখে। পরে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে র‌্যাব সদস্যদের উদ্ধার করে।