প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরে ইউপি নির্বাচনের সহিংসতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুজন মৃধা গুলিতে নিহত হওয়ার ঘটনায় পরিবারের মামলা আমলে নিয়েছেন আদালত। তবে একই ঘটনায় পুলিশের মামলার তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ওই মামলার কার্যক্রম স্থগিত রাখার আদেশ দেওয়া হয়েছে।
মাদারীপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) পুলিশের চার সদস্যসহ আট ব্যক্তিকে আসামি করে গত সোমবার মাদারীপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলার আবেদন করেন নিহত সুজন মৃধার বাবা বাচ্চু মৃধা। তাঁর পক্ষের আইনজীবী মহিদুল ইসলাম বলেন, মুখ্য বিচারিক হাকিম জাকির হোসেন মামলার আবেদনটি আমলে নিয়ে একই দিন এ বিষয়ে আদেশ প্রদান করেন।