পরিবারের সদস্য আত্মীয়স্বজনের জন্য প্রধানমন্ত্রীর ইফতার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবনে গতকাল শনিবার পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের জন্য ইফতার মাহফিলের আয়োজন করেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী অতিথিদের জন্য সাজানো বিভিন্ন টেবিলে যান, তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং খোঁজখবর নেন। ইফতারের আগে দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা ইহসানুল হক মোনাজাত পরিচালনা করেন।
এলজিআরডি ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, আওয়ামী উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন আহ্মেদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংসদ এফ এম বাহাউদ্দিন নাছিম, ইমরান আহমেদ, শেখ হেলাল উদ্দিন, শেখ ফজলে নূর তাপস, মাহবুব আরা গিনি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান অন্যান্যের মধ্যে ইফতার অনুষ্ঠানে যোগ দেন।