পরিবারের সদস্য ও স্বজনদের জন্য প্রধানমন্ত্রীর ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শুক্রবার গণভবনে তাঁর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের জন্য এক ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন। খবর বাসস ও ইউএনবির।
প্রধানমন্ত্রী ইফতার অনুষ্ঠানে অতিথিদের বিভিন্ন টেবিলে যান। আত্মীয়স্বজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের কুশলাদি সম্পর্কে খোঁজখবর নেন। বিশিষ্ট অটিজম বিশেষজ্ঞ এবং প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।