পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের জন্য গতকাল রোববার গণভবনে এক ইফতার অনুষ্ঠানের আয়োজন করেন। এ সময় তিনি তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং খোঁজখবর নেন। খবর বাসসের।ইফতারের আগে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা এম সালাউদ্দিন আহমেদ। ইফতারে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরুল্লাহ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, সাংসদ শেখ ফজলে নূর তাপস, এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।