পরিবারের সদস্যদের অচেতন করে লুট সাতজন হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় দুটি পরিবারের সদস্যদের অচেতন করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় চার লাখ টাকার মালামাল লুট করেছে অজ্ঞান পার্টির সদস্যরা। গত শুক্রবার রাতে সদর উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই দুই পরিবারের সাতজন সদস্যকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। স্থানীয় সূত্র ও ওই পরিবারের সদস্যরা জানান, শুক্রবার দিবাগত রাতে শিবপুর গ্রামের একই বাড়ির সেকান্দার আলী ও মোতাছিন বিল্লাহর ঘরে ঢুকে অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে রাতের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে দেয়। খাবার খেয়ে পরিবারের সবাই অচেতন হয়ে পড়লে অজ্ঞান পার্টির সদস্যরা দুই পরিবারের ঘরে থাকা নগদ এক লাখ ২০ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকারসহ চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। অচেতন সেকান্দার আলী, ইয়াকুব আলী, আবদুল রাজ্জাক, মেহেরজান, আসমা, জুলেখা ও সুফিয়ানকে গত শনিবার বেলা ১১টায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শরিফ আহামেঞ্চদ জানান, তাদের মধ্যে সেকান্দার আলী, জুলেখা ও মেহেরজানের অবস্থা আশঙ্কাজনক।