পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর ইফতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার গণভবনে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের জন্য ইফতারের আয়োজন করেন। তিনি ইফতারে আসা অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। খবর বাসসের।ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি ও উন্নয়ন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সব শহীদ এবং ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নিমতলীর অগ্নিকাণ্ডে নিঃস্ব প্রধানমন্ত্রীর তিন মেয়েও সপরিবারে ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।