পরিবারের সদস্যদের সঙ্গে মুঠোফোনে কথা বলতে পারবেন বন্দীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাবন্দীরা মুঠোফোনে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সুযোগ পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল রোববার কারা সপ্তাহ উদ্যাপন উপলক্ষে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গণে আয়োজিত কুচকাওয়াজ পরিদর্শন শেষে এক বক্তব্যে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খান বলেন, স্পর্শকাতর বন্দীদের আদালতে হাজির না করে বরং কারাগার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচার কার্যক্রম চালুর ব্যবস্থা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একসময় কারাগার শুধু সাজা কার্যকরের স্থান হিসেবে বিবেচিত হতো। সময়ের পরিক্রমায় কারাগার বিষয়ে পুরোনো ধ্যানধারণা থেকে বের হয়ে এসে নতুন পথের দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। এখন কারাবন্দীদের সংশোধন করে সমাজে পুনর্বাসন করার চেতনা নিয়ে কারা সপ্তাহ উদ্যাপন করা হচ্ছে।