পরিবারের সবাইকে অজ্ঞান করে লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার চাঁত্রিশিরা গ্রামের এক সৌদিপ্রবাসীর বাড়ির সবাইকে অজ্ঞান করে মালামাল লুট করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। গত মঙ্গলবার রাতে খাবারের সঙ্গে চেতনানাশক দ্রব্য খাইয়ে তাদের অজ্ঞান করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বরিশালের আগৈলঝাড়া উপজেলার চাঁত্রিশিরা গ্রামের সৌদিপ্রবাসী হারুন বকতিয়ারের পরিবারের সদস্যরা মঙ্গলবার রাত ১০টার দিকে রাতের খাবার খায়। এর আগে যেকোনো সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা খাবারের সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে রাখে। ওই খাবার খেয়ে হারুন ও তাঁর স্ত্রী আলেয়া বেগমসহ সবাই অজ্ঞান হয়ে পড়েন। বুধবার সকালে পাশের বাড়ির লোকজন ওই বাড়িতে গিয়ে সবাইকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে আগৈলঝাড়া থানায় খবর দেন। আগৈলঝাড়া থানার ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, এ বিষয়ে হারুনের ভাই ফারুক বকতিয়ার বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চাঁত্রিশিরা গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে এনামুল মিয়াকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে।