পরিবেশ অধিদপ্তরের অভিযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দুইটি ইটভাটায় অভিযান চালিয়ে চার লাখ ১০ হাজার ইট ও ২০ মণ কাঠ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। ড্রাম চিমনি দিয়ে ইটভাটা পরিচালনার অভিযোগে ওই মালামাল জব্দ করা হয়। গতকাল রোববার সকালে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আবদুল্লাহ হাক্কানী, কুমিল্লার নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আরেফিন রেজোয়ান, পরিবেশ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক শওকত আরা এবং র্যাব ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।