পরিবেশ অধিদপ্তরের পলিথিনবিরোধী প্রচারাভিযান
বরিশাল পরিবেশ অধিদপ্তর নিষিদ্ধঘোষিত পলিথিনের শপিং ব্যাগ উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুদ, বিতরণ ও ব্যবহার না করতে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গত মঙ্গলবার প্রচারণা চালিয়েছে।এর অংশ হিসেবে রোভার স্কাউটের কর্মীরা নগরের বিভিন্ন বাজার এলাকায় জনসাধারণ, দোকানমালিক ও ব্যবসায়ীদের মধ্যে প্রচারপত্র ও স্টিকার বিলি এবং মাইকিং করেন।এর আগে সকাল ১০টায় নগরের বগুড়া রোড এলাকায় কর্মসূচি উদ্বোধন করেন বরিশাল পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক সুকুমার বিশ্বাস। এরপর বরিশাল সিটি করপোরেশন এলাকা ছাড়াও শহরতলির বিভিন্ন বাজারে দিনব্যাপী প্রচারণা চালানো হয়।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক খোন্দকার মো. ফজলুল হক, সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম খান, নকশাকার পারভেজ আহম্মেদ ও বরিশালের জেলা রোভার স্কাউটের সদস্যরা।