প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরায় পাহাড় কাটায় জড়িত উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মো. নূরুল আলমের বিরুদ্ধে গতকাল বুধবার মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর। অধিদপ্তরের পরিদর্শক মো. আবদুর রাজ্জাক বাদী হয়ে বোয়ালখালী থানায় এ মামলা দায়ের করেন। মামলায় বাদী উল্লেখ করেন, জ্যৈষ্ঠপুরা মৌজার জেএল নং-২২, দাগ নং-৮১০৭ (খিলাভূমি বাস্তবে পাহাড়) পাহাড়ের উত্তর-পূর্বাংশে প্রায় ১৫ ফুট দৈর্ঘ্য ও প্রস্থবিশিষ্ট স্থান কাটা হয়েছে। পাহাড় কাটার ফলে গাছপালা ও বন্য প্রাণীর আবাসস্থল নষ্টসহ পরিবেশের ভারসাম্য বিনষ্ট হয়েছে। এতে এলাকার পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি সাধিত হয়েছে। প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর প্রথম আলোতে ‘পাহাড় কাটা শেষ, এবার হবে মুরগির খামার’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়েছে।