পরিবেশ আইন মেনে চলতে শিল্পমালিকদের প্রতি আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্প-কারখানা থেকে নির্গত বর্জ্যে দেশের অন্যতম শিল্পাঞ্চল গাজীপুরের পরিবেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এ দূষণ নিয়ন্ত্রণে শিল্পমালিকদের পরিবেশ আইন অনুসরণ করে শিল্পপ্রতিষ্ঠান পরিচালনা করতে হবে।গাজীপুরের পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কার্যকর কর্মকৌশল নির্ধারণের লক্ষ্যে গত বুধবার আগারগাঁওয়ে বন ভবন মিলনায়তনে জেলার শিল্পোদ্যোক্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর-১ আসনের সাংসদ আ.ক.ম মোজাম্মেল হক ও গাজীপুর-৫ আসনের সাংসদ বেগম মেহের আফরোজ। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মিহির কান্তি মজুমদারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার ইসলাম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন অতিরিক্ত মহাপরিচালক মো. আবদুস সোবহান।টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্লা খান এবং গাজীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন তালুকদারও সভায় বক্তব্য দেন। স্থানীয় সরকার প্রতিনিধি, স্থানীয় প্রশাসন, শিল্পমালিক, নাগরিক সমাজসহ গণমাধ্যমের প্রতিনিধিরা মুক্ত আলোচনায় অংশ নেন।প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, পরিবেশ অধিদপ্তর ইতিমধ্যে এনফোর্সমেন্ট কার্যক্রম জোরদার করেছে। এ ছাড়া পরিবেশ আইন সংশোধন করে আরও কঠোর করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি দেশব্যাপী পরিবেশ অধিদপ্তরের কার্যালয় সম্প্রসারণ করা হচ্ছে। বিজ্ঞপ্তি।