পরিবেশ ও বীজমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের আকালুগঞ্জ বাজার মাঠে গতকাল রোববার দিনব্যাপী পরিবেশ ও বীজমেলা অনুষ্ঠিত হয়। ইউএসসি, কানাডার সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইউএসএসের আয়োজনে এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে লক্ষ্মীচাপ ইউপির চেয়ারম্যান আমিনুর রহমান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুল ইসলাম। বক্তব্য দেন ইউএসএসের নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিব আবেদীন প্রমুখ। আয়োজকেরা বলেন, পরিবেশসম্মত চাষাবাদে কৃষকদের আগ্রহী করতে এই মেলার আয়োজন করা হয়। মেলায় প্রাকৃতিক কৃষির ১০টি স্টলের মাধ্যমে প্রকল্পের কর্মকাণ্ড তুলে ধরা হয়।