প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশবান্ধব দালান নির্মাণ ও ভবনের পরিবেশগত কার্যকারিতা নির্ণয়ের জন্য চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘পরিবেশ গবেষণাগার’ উদ্বোধন করা হয়েছে। উচ্চশিক্ষার মান উন্নীতকরণ প্রকল্পের আওতায় চুয়েটের স্থাপত্য বিভাগে গবেষণাগারটি স্থাপন করা হয়।
গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিকভাবে এ গবেষণাগারের উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য মো. রফিকুল আলম, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন মো. হযরত আলী, স্থাপত্য বিভাগের প্রধান মো. মইনুল ইসলাম, উপ-প্রকল্প ব্যবস্থাপক মো. রিয়াজ আক্তার মল্লিক প্রমুখ।
উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা জানান, এ গবেষণাগারের মাধ্যমে যেকোনো ভবনের পরিবেশগত কার্যকারিতা, এনার্জি রেটিং ও শিল্পক্ষেত্রে শক্তির অপচয় কমিয়ে পরিবেশবান্ধব শিল্পায়ন নিশ্চিত করা যাবে।