পরিবেশ ছাড়পত্র ও জনগণের মতামত ছাড়া প্রকল্প নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ছাড়পত্র ও জনগণের মতামত ছাড়া কোনো ধরনের প্রকল্প গ্রহণ করা থেকে বিরত থাকতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন একটি মতবিনিময় সভায় অংশ নেওয়া বক্তারা।
রাজধানীর মুক্তি ভবনের প্রগতি সম্মেলনকক্ষে গতকাল শুক্রবার তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ‘বিপন্ন সুন্দরবন, বাঁশখালী এবং বিপর্যস্ত বাংলাদেশ’ শীর্ষক এই সভার আয়োজন করে।
সভায় বক্তারা বলেন, উন্নয়ন হতে হবে জনগণের স্বার্থে। কিন্তু পরিবেশগত অভিঘাত ও জনমত বিবেচনা না করেই এখনকার প্রকল্পগুলো হচ্ছে লুটেরাদের স্বার্থে।