প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শোভাযাত্রা, আলোচনা ও গাছের চারা রোপণের মধ্য দিয়ে গতকাল রোববার রংপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে সকাল ১০টায় জেলা প্রশাসন ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়। এটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউনহলে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ। এ ছাড়া পুলিশের উপমহাপরিদর্শক খন্দকার গোলাম ফারুক, পুলিশ সুপার আবদুর রাজ্জাক, পরিবেশ অধিদপ্তর রংপুর কার্যালয়ের উপপরিচালক আখতারুজ্জামান বক্তব্য রাখেন। আলোচনা শেষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গাছের চারা রোপণ করেন।