পরিবেশ দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনার সেবায় প্রকৃতি ও বন—এ আহ্বানকে সামনে রেখে গতকাল রোববার সারা দেশে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফরিদপুর: শোভাযাত্রা শেষে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইউসুফ আলী মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. গোলাম কিবরিয়া, বিভাগীয় বন কর্মকর্তা তোহিদুল ইসলাম, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ নাজমুল হুদা প্রমুখ। ভোলা: সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রবীর কুমার চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্ির্বক) ইসমাঈল হোসেন, উপকূলীয় বন বিভাগীয় সহকারী বন সংরক্ষক মো. মাসুদ রানা প্রমুখ।