পরিবেশদূষণের দায়ে দুই কারখানাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশদূষণের দায়ে গাজীপুরে একই মালিকের দুটি কারখানাকে মোট ১ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। আজ বুধবার দুপুরে পরিবেশ অধিদপ্তরে শুনানি শেষে এ জরিমানা করা হয়। জরিমানা করা দুটি কারখানা হলো পূর্বাণী ফেব্রিকস ও ইয়ার্ন ডাইং।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গাজীপুরে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার পূর্বাণী ফেব্রিকস ও ইয়ার্ন ডাইং কারখানার দূষিত অপরিশোধিত তরল বর্জ্য পরিবেশের ক্ষতি করছিল। পরে ওই কারখানার প্রতিনিধিকে পরিবেশ অধিদপ্তরে তলব করা হয়। এ সময় শুনানি শেষে ওই দুই কারখানাকে ১ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোজাহিদুর রহমান জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।