পরিবেশ দূষণের দায়ে ৩ কারখানাকে জরিমানা
পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতি সাধনের দায়ে গাজীপুরে তিনটি কারখানাকে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) এ কে এম মিজানুর রহমান এ জরিমানা করেন।
কারখানাগুলোর মধ্যে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত উইস্টেরিয়া টেক্সটাইল লিমিটেডকে ২ লাখ টাকা, গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকার রেনেটা লিমিটেডকে (পেনিসিলিন প্ল্যান্ট) ৩০ হাজার টাকা ও টঙ্গীর আল মদিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোজাহিদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানা গেছে, আজ দুপুরে ওই সব কারখানার মালিক-প্রতিনিধিকে পরিবেশ অধিদপ্তরে তলব করা হয়। পরে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) এ কে এম মিজানুর রহমানের নেতৃত্বে শুনানি গ্রহণ করা হয়। শুনানিতে ওই কারখানার মালিককে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে জরিমানা করা হয়।