পরিবেশ প্রকৌশলীদের উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশ অধিদপ্তরে কোনো পরিবেশ প্রকৌশলী নেই। দেশে পরিবেশ প্রকৌশল আছে, তা বেশির ভাগ বেসরকারি সংগঠন জানে না। পরিবেশ বিপর্যয়ের ফলে বাংলাদেশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হলেও এখানে পরিবেশ প্রকৌশলীদের উচ্চশিক্ষার কোনো সুযোগ নেই। এ জন্য তাঁদের উচ্চশিক্ষার সুযোগ দিতে হবে।‘টেকসই জাতীয় উন্নয়নের স্বার্থে পরিবেশ প্রকৌশলীদের (ডিপ্লোমা) উচ্চশিক্ষা ও কর্মসংস্থান নিশ্চিত কর’ শীর্ষক মানববন্ধন-পরবর্তী সমাবেশে বক্তারা এ দাবি জানান। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও পরিবেশ প্রকৌশলী অ্যাসোসিয়েশন (বিআ) এ মানববন্ধন করে।বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাপার যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, বিআর সভাপতি প্রকৌশলী প্রণব প্রমুখ। বিজ্ঞপ্তি।