পরিবেশ বিপর্যয় থেকে রক্ষায় আন্তর্জাতিক আদালতে যাওয়া উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেকসই উন্নয়নবিষয়ক এক কর্মশালায় বক্তারা বলেছেন, বাংলাদেশে পরিবেশবান্ধব কোনো উন্নয়ন হয় না। পরিবেশবান্ধব শিল্পপ্রতিষ্ঠান গড়ে না ওঠায় দেশের পানি, বায়ুসহ সবকিছু দূষিত হয়ে পড়েছে।গতকাল বৃহস্পতিবার সকালে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে বরিশাল নগরের বিডিএস মিলনায়তনে এ কর্মশালা হয়। বক্তারা বলেন, ‘আন্তর্জাতিকভাবে সবচেয়ে বেশি পরিবেশ বিপর্যয়ের শিকার বাংলাদেশ। আমাদের উচিত, সমুদ্রসীমা নির্ধারণের মতো পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষার জন্যও আন্তর্জাতিক আদালতে লড়াই করা।’ তাঁরা বলেন, প্রকল্প তৈরির ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা বা দলীয় দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।পরিবেশ অধিদপ্তর বরিশাল অঞ্চলের পরিচালক সুকুমার বিশ্বাসের সভাপতিত্বে দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হিরন। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম আরিফ-উর রহমান, ফেডারেশন অব এনভায়রনমেন্টাল জার্নালিস্ট অব বাংলাদেশের চেয়ারম্যান কামরুল ইসলাম ও পরিবেশ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. জিয়াউল হক। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপসচিব আবু সালেহ মোস্তফা কামাল।প্রধান অতিথির বক্তব্যে মেয়র শওকত হোসেন বলেন, পরিবেশ বিপর্যয়ের জন্য দায়ী বিত্তবানেরা। অথচ তাঁরাই কর্মশালায় এসে নীতির কথা বলেন। এঁদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরকে কঠোর হতে হবে।