পরিবেশ বিপর্যয়ের জন্য ধনী দেশগুলো দায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্টের সদস্য রুশনারা আলী বলেছেন, পরিবেশ বিপর্যয়ের জন্য ধনী দেশগুলো দায়ী। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের শিকার হয় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো। ধনী দেশগুলোর বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় হাওরের মানুষ বিপর্যয়ের শিকার হচ্ছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনার ধনপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বেসরকারি সংস্থা কেয়ারের কয়েকটি প্রকল্প ঘুরে দেখার সময় তিনি এ কথা বলেন। তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের জীবনযাত্রা সম্পর্কে অবহিত হন।এ সময় অন্যান্যের মধ্যে তাঁর সঙ্গে ছিলেন যুক্তরাজ্য কেয়ার ইন্টারন্যাশনালের আইন উপদেষ্টা এলিস হুচিংসন, ইটনা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল হক, এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ হাওরের সাধারণ মানুষ।