পরিবেশ ব্যক্তিত্ব পদক পেলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ভোলানাথ দে এ বছর পরিবেশ ব্যক্তিত্ব হিসেবে খুলনা বিভাগীয় পরিবেশ পদক-২০১১ লাভ করেছেন। চুয়াডাঙ্গার প্রধান নদী মাথাভাঙ্গার বুক দখলমুক্ত করতে বিশেষ ভূমিকা ও পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখায় পরিবেশ অধিদপ্তর খুলনা তাঁকে এই পদক দিয়েছে। ঘোষিত পদক ও সনদ গত রোববার কুরিয়ার যোগে চুয়াডাঙ্গায় এসে পৌঁছায়। বিকেলে জেলা প্রশাসক তাঁর সম্মেলনকক্ষে সাংবাদিকদের এসব তথ্য জানান। জেলা প্রশাসক জানান, ৩০ বছর ধরে আড়াআড়ি বাঁধ, কোমর বাঁধসহ নানা কৌশলে মাথাভাঙ্গা নদীর বুক দখল করে একশ্রেণীর সুবিধাভোগী নদীকে গলা টিপে হত্যা করছিল। স্থানীয় সাংবাদিক ও সচেতন মানুষের সহযোগিতা ও পরামর্শে গত বছরের ১০ থেকে ১২ এপ্রিল এসব বাঁধ অপসারণ করা হয়। এ ক্ষেত্রে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের কাজে লাগানো হয়।