পরিবেশ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ১ দিনের বেতন দান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর-অধিদপ্তরে কর্মরত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তারা এক দিনের বেতন পুরান ঢাকার নিমতলীতে অগ্নিকাণ্ডে আহতদের চিকিৎসার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেবেন। এ জন্য তাঁরা বিশ্ব পরিবেশ দিবসের (শনিবার) দিনটির বেতন জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।গতকাল শনিবার বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের এ কথা বলেন। প্রতিমন্ত্রী নিজেও তাঁর এক দিনের বেতন আহতদের চিকিৎসায় দেবেন বলে জানান।