প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, তাঁর মন্ত্রণালয়ের সবাই বিদেশ সফর নিয়ে ব্যস্ত থাকেন।
মন্ত্রী বলেন, ‘এটি এমন এক মন্ত্রণালয়, যেখানে সবাই সেমিনার ও বিদেশ সফর নিয়ে ব্যস্ত থাকেন। অবস্থা এমন যে সংসদে আসার আগে আজকেও বিদেশ সফরের (গতকাল বৃহস্পতিবার) দুটি ফাইলে স্বাক্ষর করেছি। এ ধরনের বিদেশ সফর থেকে বিরত থাকতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিরুৎসাহিত করছি।’
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের কাজী নাবিল আহমেদের সম্পূরক প্রশ্নের জবাবে পরিবেশ ও বনমন্ত্রী এসব কথা বলেন। বিকেল পাঁচটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।