পরিবেশ রক্ষায় দরকার গতানুগতিক উন্নয়ন ধারণার পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ রক্ষা করতে হলে গতানুগতিক উন্নয়ন ধারণার পরিবর্তন করতে হবে। এ জন্য সবার আগে নীতিনির্ধারকদের পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে প্রভাবিত করা দরকার।
গতকাল বৃহস্পতিবার বান্দরবানে শুরু হওয়া ‘পরিবেশ সাংবাদিক সম্মেলনে’ বক্তারা এ কথা বলেন। জেলা শহরতলির একটি বেসরকারি অবকাশ যাপন কেন্দ্রে দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে ‘গ্রিন সোলজার’ নামের একটি সংগঠন। সম্মেলনে পরিবেশ সাংবাদিক ছাড়াও পরিবেশ ও প্রতিবেশ গবেষক এবং পরিবেশবিদেরা অংশ নেন।
সম্মেলনের প্রথম দিনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পরিবেশবিদ আনিসুজ্জামান খান, সাংবাদিক শাকিল আহমেদ, গবেষক পাভেল পার্থ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনোয়ারুল কিবরিয়া।
গ্রিন সোলজারের পরিচালক স্বপন মজুমদার জানান, সম্মেলনের দ্বিতীয় দিনে আজ শুক্রবার ‘বান্দরবান ঘোষণা’ প্রকাশ করা হবে।