পরিবেশক করার নামে প্রতারণা একজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাল সরবরাহকারী প্রতিষ্ঠানের পরিবেশক করার নামে টাকা আত্মসাতের অভিযোগে নজরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাজধানীর কাকরাইল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।পল্টন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রহিম প্রথম আলোকে জানান, গত বছরের ২৪ মে মইনুল হোসেন নামের সিলেটের এক ব্যবসায়ী পাঁচ লাখ আত্মসাতের অভিযোগে নজরুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে সিলেটের বিচারিক আদালতে মামলা করেন।