পরিবেশগত প্রভাব নিরূপণের প্রতিবেদন ছাড়া পাহাড় না কাটার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে পরিবেশগত প্রভাব নিরূপণ (ইআইএ)সংক্রান্ত প্রতিবেদন ছাড়া পাহাড় কাটা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ অন্তর্বর্তীকালীন এই আদেশ দেন।বিভিন্ন সময়ে পত্রিকায় পাহাড় কাটা ও পাহাড় ধসে পাদদেশে বসবাসকারীদের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে জনস্বার্থে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আদালত এই আদেশ দেন ও রুল জারি করেন। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইকবাল কবির লিটন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।