পরিবেশদূষণ কারখানাকে ২০ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশের ক্ষতিসাধনের দায়ে গতকাল বৃহস্পতিবার নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা চৈতাব এলাকার তালহা টেক্সটাইলকে ২০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন করা সত্ত্বেও সেটি বন্ধ রেখে কারখানার তরল বর্জ্য সরাসরি পাশের নদীতে ফেলে পরিবেশ দূষণ করায় এ জরিমানা করা হয়। ঢাকায় পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে গতকাল এই প্রতিষ্ঠানের প্রতিনিধিকে তলব করে শুনানি শেষে এ ব্যবস্থা নেওয়া হয়। অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর গতকাল শুনানি গ্রহণ করেন।