পরিবেশদূষণ হবিগঞ্জে লুব্রিকেন্ট কারখানা বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারাত্মক বায়ুদূষণের দায়ে হবিগঞ্জের ধুলিয়াখালে বিসিক শিল্পনগরের প্রমিনেন্ট লুব্রিকেন্ট কারখানা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ ছাড়া কারখানাটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।পরিবেশ অধিদপ্তরের পরিচালন (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী গতকাল বুধবার কারখানার মালিক ও চেয়ারম্যান মো. সেলিম হোসেনকে দণ্ড দিয়ে অর্থ আদায় করেন ও জনস্বার্থে কারখানাটি বন্ধ করে দেন। দূষণ-নিয়ন্ত্রণের পর্যাপ্ত প্রযুক্তি স্থাপন না করা পর্যন্ত কারখানা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।তদন্তে দেখা যায়, কারখানাটি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পুরোনো মবিল ক্রয় ও প্রক্রিয়াজাত করে একধরনের মেশিনওয়েল তৈরি করে। কারখানায় পর্যাপ্ত বায়ুদূষণ নিয়ন্ত্রক যন্ত্রপাতি না থাকায় দূষণ ভয়াবহ আকার ধারণ করে।