পরিবেশদূষণই হয়ে উঠেছেদরিদ্র শোষণের হাতিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের এই সুন্দর পৃথিবীর অস্তিত্ব আজ হুমকির সম্মুখীন। কয়েক বছর আগে যখন এ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা হতো, তখন এটাকে অনেকেই ততটা গুরুত্ব দিত না। কিন্তু আজ গোটা বিশ্ব একমত যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি রোধ করা না গেলে আমাদের এই পৃথিবীর অস্তিত্ব টিকিয়ে রাখা যাবে না।গতকাল শুক্রবার মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ে ‘প্রথম আলো-এমজিবিএসডিসি বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালা-২০১০’-এ ক্লাব পর্যায়ের বিতর্কের মূল সারমর্ম ছিল এই কথাগুলো। বিতর্কের প্রথম পর্বে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২৪টি বিতার্কিক্রদল অংশ নেয়। এতে ১২টি দল জয়ী হয়ে অংশ নেয় দ্বিতীয় পর্বে।প্রথম পর্বে বিতর্কের বিষয় ছিল, ‘বিপন্ন পরিবেশ আগামীর পৃথিবীকে একীভূত করবে’ এবং ‘এককেন্দ্রিক বিশ্বব্যবস্থা বৈশ্বিক অর্থনীতির স্থিরাবস্থার অন্তরায়’। দ্বিতীয় পর্বে বিতর্কের বিষয় ছিল, ‘বর্তমান বিশ্বে দরিদ্রকে শোষণের প্রধান হাতিয়ার হলো পরিবেশদূষণ।’ এই দুই পর্বে বিতার্কিকদের বক্তব্যে উঠে আসে পরিবেশ ও পরিবেশ বিপর্যয় নিয়ে নানা কথা। বিতার্কিকেরা পক্ষে-বিপক্ষে নিজেদের যুক্তিতর্ক উপস্থাপন করলেও কিছু জায়গায় তাদের বক্তব্য ছিল একই। তারা বলে, ‘সারা বিশ্বের পরিবেশ আজ বিপর্যয়ের মুখে। উন্নত দেশগুলোর একচ্ছত্র্রআধিপত্য্রআর খামখেয়ালিপনার কাছে তৃতীয় বিশ্বের দরিদ্র মানুষেরা আজ জিম্মি। তাদের অপকর্মের ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। আর নিজেরা পরিবেশ দূষণ করে দরিদ্র জনগোষ্ঠীকে বানাচ্ছে জলবায়ু শরণার্থী। গৃহহারা হচ্ছে হাজার হাজার মানুষ। পরিবেশদূষণই হয়ে উঠেছে দরিদ্র শোষণের হাতিয়ার।’বিতার্কিকেরা বলে, সম্প্রতি কোপেনহেগেনে অনুষ্ঠিত বিশ্ব্রজলবায়ু শীর্ষ্রসম্মেলনে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি রোধ করতে বিশ্বনেতারা একমত পোষণ করেছেন। কিন্তু কার্বন ডাই-অক্সাইডসহ অন্যান্য গ্রিনহাউস গ্যাস নির্গমন সহনীয় মাত্রায় নিয়ে আসা-সংক্রান্ত একটি বাধ্যবাধকতামূলক চুক্তিতে আসা সম্ভব হয়নি। এতে এটাই প্রমাণিত হয়, শক্তিশালী আর ধনী রাষ্ট্র বিষয়টি পুঁজি করে কীভাবে আমাদের শোষণ করছে।গত বুধবার থেক্রেশুরু হয় ‘প্রথম আলো-এমজিবিএসডিসি বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালা-২০১০’।্ররাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় ডিবেটিং ক্লাবের আয়োজনে দশম আন্তস্কুল, দ্বিতীয় শিশু ও প্রথম আন্তক্লাবের এই বিতর্ক প্রতিযোগিতা্রচলবে সোমবার পর্যন্ত। এবারের প্রতিপাদ্য ‘জলবায়ু পরিবর্তন—আজকের বিশ্ব’। পাঁচ দিনের এই বিতর্ক উৎসবে ৩৬টি স্কুল দল, ৩২টি শিশু দল, ২৪টি ক্লাবসহ ৯২টি বিতার্কিক দল অংশ নিচ্ছে। এই বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালার অনলাইন সহযোগী .িঢ়ৎড়ঃযড়স-ধষড়.পড়স এবং রেডিও সঙ্গী এবিসি রেডিও এফ এম ৮৯.২। প্রতিযোগিতায় আজ রয়েছে ক্লাব পর্যায়ের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল।