পরিবেশদূষণের দায়ে বিদেশি জাহাজকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের জলসীমায় পরিবেশদূষণের অপরাধে একটি বিদেশি জাহাজের প্রতিনিধিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী হাকিম অনুপম সাহা এই আদালত পরিচালনা করেন। বন্দর সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় বন্দরের ৭ নম্বর জেটিতে পণ্য খালাসরত অবস্থায় এমভি অ্যান জিন জিয়াং থেকে কালো ধোঁয়া নির্গত হচ্ছিল। এতে পরিবেশদূষণ হওয়ায় জাহাজে ক্যাপ্টেন লাই দিয়ান লিন এবং জাহাজের স্থানীয় প্রতিনিধির পক্ষে ব্যবস্থাপক খায়রুল হককে এক লাখ টাকা জরিমানা করা হয়। প্রায় ২৬ বছরের পুরোনো এই জাহাজটি ভারতের চেন্নাই বন্দর থেকে আমদানিপণ্য নিয়ে আসে এই বন্দরে। জাহাজটি চীনের পতাকাবাহী। এদিকে, কর্ণফুলী নদীর বন্দর চ্যানেলে অবৈধভাবে নোঙর করে রাখার অপরাধে ১৪টি লাইটারের জাহাজ ও নৌযান আটক করা হয়। এসব জাহাজের মালিকপক্ষের কাছে থেকে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।